Posts

Showing posts from December, 2025

এবারের বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন : প্রধান উপদেষ্টা

Image
  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ-তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন জাতিসত্তা, আর এই লাল-সবুজের পতাকা।’ তিনি এই দিনে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানান। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, সেসব বীর শহীদদের। তাদের এই আত্মদান আমাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস জোগায়, সব স...

বছরজুড়ে আলোচনায় ওসমান হাদি

Image
  ভক্তরা তাঁর সাহসের প্রশংসায় পঞ্চমুখ, আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশূল; আবার স্লোগানে ভব্যতার সীমা লঙ্ঘনের কারণে তাঁর নিন্দাও চলে সমানতালে। এসব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বছরজুড়ে আলোচিত চরিত্র শরিফ ওসমান হাদি। দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হয়ে এখন হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন আজ শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এই এলাকা নিয়ে গঠিত ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন এই যুবক। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা এক মাস আগেই জানিয়েছিলেন হাদি। তাঁর ওপর হামলাকারীরা এখনো চিহ্নিত না হলেও এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মনে করছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছবি: সংগৃহীত হাদি যেভাবে আলোচনায় দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদিকে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। মাদ্রাসার শিক্...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন সিইসি

Image
  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করছেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। সিইসি তার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরই কঠোরভাবে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্...

খেজুরের গুড় আসল কিনা- যাচাই করার সহজ উপায়

Image
  শীতের সকালে রুটির সঙ্গে গুড়, দুধে গুড়, পিঠায় গুড় – বাঙালির শীত মানেই গুড়ের উৎসব। তবে বাজারে যা বিক্রি হচ্ছে, তার বেশিরভাগই চিনি-রং মিশিয়ে তৈরি। গুড়ের গুণাগুণ বিস্ময়কর। এতে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, জিঙ্ক, ফোলেইট, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়ামসহ অসংখ্য গুরুত্বপূর্ণ খনিজ থাকে। এছাড়াও থাকে নানান ভিটামিন, যা দেহের পুষ্টি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সাধারণত খেজুরের রস থেকে মিষ্টি গুড় তৈরি করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জের পুরানো গুড় ব্যবসায়ী মোমিনুর রহমান মন্টু বললেন, “ভেজাল খেলে শুধু ডায়াবেটিস বাড়বে, পুষ্টি পাবেন না। আসল গুড়ে আয়রন-ক্যালসিয়াম-পটাসিয়াম থাকে।” ঘরে বসে কার্যকর পরীক্ষা এক গ্লাস পরিষ্কার পানিতে গুড়ের টুকরা ফেলুন। আসল গুড় ধীরে ধীরে গলে পানি হালকা লালচে-বাদামি করবে। ভেজাল হলে সাদা স্তর ভাসবে বা পানি দুধের মতো সাদা হয়ে যাবে। ভিনেগার দিয়ে এক চামচ গুড়ের গুঁড়াতে চার-পাঁচ ফোঁটা ভিনেগার মেশান। ফেনা বা বুদবুদ উঠলে শতভাগ ভেজাল – চিনি ও বেইকিং সোডা মেশানো। আসল গুড়ে কোনো ‘রিঅ্যাকশন’ বা বিক্রিয়া হবে না। রং-গঠন-গন্ধ পরীক্ষা আসল গুড়: গাঢ় কালচে-বাদামি,...

১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালুর সিদ্ধান্তে অনড় সরকার

Image
  সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এদিকে অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় পছন্দের ফোন কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।  তাদের দাবি, ২০ হাজার টাকার একটি ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে দাম হয়ে যাবে ৫০ হাজারেরও বেশি-যা ছাত্র-যুবকদের বাজেটের বাইরে। নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি এই লক্ষ্য নিয়েই ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার সিদ্ধান্ত সরকার নেয়। রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাওয়ের পর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারে সম্মত হয়েছে সংস্থাটি। এতে চলমান অবরোধ সোমবার পর্যন্ত স...

কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপনে বাংলাদেশের প্রতিনিধিরা যোগ দেবেন, সিদ্ধান্ত ইউনূসের সরকারের

Image
  মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এ বছরের ১৬ ডিসেম্বরও ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রথা মেনে ভারতে মুক্তিযোদ্ধা এবং সেনাকর্তাদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু জানিয়েছেন, ইতিমধ্যেই ঢাকা থেকে প্রতিনিধিদল পাঠানোর বার্তা মিলেছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কলকাতা থেকেই মুক্তিবাহিনীর শীর্ষ আধিকারিকেরা দমদম বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় কমান্ডের তৎকালীন প্রধান তথা মিত্রবাহিনীর সর্বাধিনায়ক, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরার সঙ্গে হেলিকপ্টারে ঢাকা উড়ে গিয়েছিলেন। তার পরে অরোরার সামনেই কাগজে সই করে পাক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজ়ি আত্মসমর্পণ করেছিলেন। স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। তার পর থেকে দু’দেশেই ওই দিনটিকে পালন করে আসছে। ওই দিনটিতে প্রথা মেনে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের একটি প্রতিনিধিদল ঢাকায় পাড়ি দেয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা এবং সেনাকর্তাদের একটি দলও আসে ফোর্ট উইলিয়ামে। বাংলাদেশের ‘ভারত বন্ধু’ এবং ভার...

হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি, টাকা গুনেই চলেছে যন্ত্র! নগদে কত উঠল? কত অনুদান এল অনলাইনে?

Image
  মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বাক্স প্রায় ভরে গিয়েছে। মোট ১১টি দানবাক্স বসিয়েছিলেন হুমায়ুন। সেগুলিতে বহু মানুষ নগদ টাকা দিয়েছেন। এ ছাড়া অনলাইন মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে টাকা দিয়েছেন। দানবাক্সের টাকা গোনার জন্য রবিবার রাতে নিয়ে আসা হয়েছে বিশেষ যন্ত্র। এখনও পর্যন্ত চারটি বাক্সের টাকা গোনা হয়েছে বলে খবর। ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল। গত ৬ ডিসেম্বর বেলডাঙায় তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন। সেই সভাস্থলে বহু মানুষের সমাগম হয়েছিল। হুমায়ুন প্রায় ৪০ হাজার জনকে শাহি বিরিয়ানি খাওয়ানোর এলাহি আয়োজন করেছিলেন। সে দিনই স্টেনলেস স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স রাখা হয় সভাস্থলে। মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন। তার পর থেকে অনুদান এসেই চলেছে। হুমায়ুনের দাবি, মুক্তহস্তে ভক্তেরা দান করছেন। অনুদানের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে দানবাক্সের নগদ গণনার কাজ শুরু হয়েছিল। চলেছে রাত ১২টা পর্যন্ত। চারটি বাক্স এবং একটি বস্তা থেকে শুধু নগদে মিলেছে ৩৭ লক্ষ ৩৩ হাজার ...

বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

Image
  ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন তাঁরা। এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি এই কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস প্রথম আলোকে বলেন, ‘আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছি আমাদের সঙ্গে বসার জন্য। অথচ আমাদের একটিবারও কোনো পক্ষ থেকে ডাকা হয়নি। আলোচনার টেবিলে অবশ্যই এই সমস্যার সমাধান হতো। এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।’ ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে  বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে...

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর, বললেন ডা. জাহিদ

Image
  ১৪ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। আজ সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তবে ওই সময় মেডিকেল বোর্ডের সদস্যরাও জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সময় যাওয়া ঠিক হবে না। জাহিদ হোসেন বলেন, মেডিকেল অ্যাম্বুলেন্স এখন প্রস্তুত আছে। খালেদা জিয়ার চিকিৎসাকেন্দ্রিক নিরাপত্তার বিষয়টিই এখন প্রাধান্য পাচ্ছে। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা দেশি–বিদেশি চিকিৎসকেরাও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন বলে জানান জাহিদ হোসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চ...

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

Image
  ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।” চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান পরিচালক রফিকুল ইসলাম। সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, “হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।” এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

মার্কিন ডলারের বিপরীতে প্রথমবারের মতো ভারতীয় রুপির বিনিময়মূল্য ৯০ ছাড়িয়ে গেছে

Image
  সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপি। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় এই মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। মূলত ডলারের বিপরীতে প্রথমবারের মতো রুপির বিনিময়মূল্য ৯০ ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রথমবারের মতো এক ডলার কিনতে গুনতে হচ্ছে ৯০ রুপিরও বেশি অর্থ। ভারতীয় রুপির বিনিময়দরে ঐতিহাসিক এই ধসে চাপ বেড়েছে ভারতের শেয়ারবাজারেও। এমনকি বিনিয়োগকারীদের মধ্যেও ছড়িয়েছে নতুন উদ্বেগ। Pause Unmute Remaining Time  - 10:54 ভারতীয় সংবাদমাধ্যম  এনডিটিভি  বলছে, বুধবার রুপির দরে রেকর্ড পতন হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এদিনই ডলারের বিপরীতে ৯০ পেরিয়ে গেছে মুদ্রাটি। বাজারে লেনদেনের একপর্যায়ে ভারতীয় এই মুদ্রা ডলারের বিপরীতে নেমে যায় ৯০.১৩ রুপিতে। যা আগের দিনের সর্বকালের সর্বনিম্ন ৮৯.৯৪৭৫ রুপির রেকর্ডকেও ভেঙে দেয়। মূলত দুর্বল বাণিজ্য প্রবাহ, পোর্টফোলিও বিনিয়োগে ধীরগতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়ে অনিশ্চয়তা— এই সব মিলিয়েই রুপির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আরও পড়ুন:  ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এদিকে রুপির এই তীব্র পতনের প্...

বার বার সহবাস করার উপায়

  একবার সহবাসের পর সাথে সাথে আরেকবার করার শক্তি আনার উপায় বারবার ভালোবাসা: একবার সহবাসের পর কীভাবে দ্রুত পুনরায় সক্ষম হবেন? সহবাসের পর আবার দ্রুত সক্ষম হওয়া অনেকের কাছেই একটি সাধারণ জিজ্ঞাসা। এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর যৌন জীবনের অংশ। তবে শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়া তা সহজ নয়। তাই, কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে পুনরায় দ্রুত সক্ষম হওয়া সম্ভব। কেন বিরতির প্রয়োজন হয়? সহবাসের পর পুরুষদের জন্য একটি “রিফ্র্যাক্টরি পিরিয়ড” বা বিশ্রামের সময় থাকে, যেখানে পুনরায় উত্তেজিত হওয়া কঠিন হয়ে পড়ে। এই সময়ের দৈর্ঘ্য ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। বয়স, শারীরিক সুস্থতা ও মানসিক অবস্থা এর উপর প্রভাব ফেলে। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে এই সময় কমিয়ে আনা সম্ভব একবার সহবাসের পর সাথে সাথে আরেকবার করার শক্তি আনার উপায় বারবার ভালোবাসা: একবার সহবাসের পর কীভাবে দ্রুত পুনরায় সক্ষম হবেন? সহবাসের পর আবার দ্রুত সক্ষম হওয়া অনেকের কাছেই একটি সাধারণ জিজ্ঞাসা। এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর যৌন জীবনের অংশ। তবে শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়া তা সহজ নয়। তাই, কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে পুনরায় দ্রুত সক্ষম হওয়া সম্ভব। ...