Posts

Showing posts from November, 2025

রোববার সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা

Image
 জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (২৯ নভেম্বর) এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। এমবিসিবির ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ভূমিকম্পে ঢাকায় কোনো নিরাপদ এলাকা আছে?

Image
  বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে বলে সম্প্রতি জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিজেই। এখন প্রশ্ন উঠছে, ঢাকায় কি কোনো নিরাপদ এলাকা নেই? ফলে আবার রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এবং বিধিমালা অমান্য করে তৈরি বিপুল সংখ্যক বহুতল ভবনের ভিড়ে নিরাপদ জায়গা কোথাও আছে কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ভূতাত্ত্বিক গঠন ও ফল্ট লাইনের অবস্থান দুর্যোগ মোকাবিলায় অনুকূলে থাকলেও ভবন নির্মাণে অনিয়ম, ভরাট জমির প্রসার এবং অত্যধিক জনসংখ্যা শহরটিকে এক জটিল সমীকরণের মুখে দাঁড় করিয়েছে। ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ? কোন এলাকা কতটুকু নিরাপদ তা বুঝতে হলে দুইটি দিকে নজর দিতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার ভূতাত্ত্বিক বিষয়টিকে বর্ণনা করেছেন এভাবে, "ঢাকা ও এর আশেপাশের এলাকার ভূতাত্ত্বিক গঠন প্রায় একই। বেশিরভাগ অংশ, বিশেষ করে উত্তর দিকের মাটি মধুপুরের লাল মাটি। যেটি বেশ শক্ত।" কিন্তু মোঘল আম...

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Image
  জাতীয় স্টেডিয়ামে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার (২৮ নভেম্বর) লাতিন বাংলা সুপার কাপের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এ ছাড়াও স্ট্যান্ড বাই রাখা হয়েছে আরও ৫ ফুটবলারকে। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবেন গোলাম রব্বানি ছোটন, তার সহকারী হিসেবে থাকবেন জাহাঙ্গীর আলম। আর গোলরক্ষক কোচ হিসেবে থাকবে আরিফুর রহমান পান্না।  গোলরক্ষক: আলিফ রহমান ইমতিয়াজ, তাসিন সেহাব ও চান্দ্র শাহ। ডিফেন্ডার: আজম খান, ইকরামুল ইসলাম, হাবিব রিদওয়ান, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেইন, রাজ, মাসুদ রানা। মিডফিল্ডার: আরিফ, স্বপ্ন হোসেন, কামাল মৃদ্ধা, আকাশ আহমেদ, আশিক, বায়জিদ বোস্তামি ও নাজমুল হুদা। ফরোয়ার্ড: তাসান খাঁ, মানিক, হেদায়াতুল্লাহ, অপু রহমান ও রিফাত কাজী। স্ট্যান্ড বাই: বিতশোক চাকমা, আরহাম ইসলাম, ইকরামুল, মুর্শেদ আলী ও ইশান মালিক।

ট্রাম্প কাদের তৃতীয় বিশ্বের দেশ বললেন?

Image
  তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য স্থায়ী ভাবে আমেরিকার অভিবাসন বন্ধ করে দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকালে (ভারতীয় সময়) এমনটাই তিনি সমাজমাধ্যমে ঘোষণা করেছেন। ক্ষোভ উগরে দিয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে। তবে আফগানিস্তান ছা়ড়া দীর্ঘ পোস্টে আর কোনও দেশের নাম তিনি উল্লেখ করেননি। কেবল জানিয়েছেন, আমেরিকায় অভিবাসনের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তৃতীয় বিশ্বের দেশের জন্য। এই তৃতীয় বিশ্বের দেশ কারা? ট্রাম্পের ঘোষণার ফলে কোন কোন দেশের উপর প্রভাব পড়তে পারে? বস্তুত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নকেন্দ্রিক দু’টি ভাগে ভাগ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। শুরু হয়েছিল পুঁজিবাদী এবং সমাজবাদী ঠান্ডা লড়াই। এই সময়ে পুঁজিবাদী ভাবধারায় বিশ্বাসী আমেরিকার নেতৃত্বাধীন দেশগুলিকে ‘প্রথম বিশ্ব’ এবং সমাজবাদী ভাবধারায় বিশ্বাসী সোভিয়েতের নেতৃত্বাধীন দেশগুলিকে ‘দ্বিতীয় বিশ্ব’ বলা হত। যে সমস্ত দেশ দুইয়ের কোনও পক্ষেই ছিল না, তারা হয়ে গিয়েছিল ‘তৃতীয় বিশ্ব’। ভারতও সেই সময়ে তৃতীয় বিশ্বের দেশ হিসাবেই পরিচিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের ধারণা পাল্টে গিয়েছ...

বাংলাদেশ কীভাবে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’

Image
  বাংলাদেশ কীভাবে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ November 28, 2025   ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে। তারপরও দেশটির পেঁয়াজ রপ্তানি স্থবির। সরকারি কর্মকর্তারা পেঁয়াজ রপ্তানির এই দুরবস্থা দেখে হতবাক হলেও তার পেছনের কার হচ্ছে কৃষিপণ্যটি উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টার পাশাপাশি ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে পণ্যটি সংগ্রহ করা। এই পরিবর্তন শুরু হয়েছে মূলত নয়াদিল্লি বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানির বন্ধ করার কারণে। ভারতের বিশেষজ্ঞরা বলেছেন, একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় এক-তৃতীয়াংশের গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত আট মাসে বাংলাদেশ ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে। যদিও ঢাকার বাজারে দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় তিন গুণ বেশি। অন্যদিকে সৌদি আরবও প্রায় এক বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে। এদিকে ভারতের রপ্তানিকারকেরা বলছেন, ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হচ্ছে। সেই বীজই ভারতের পেঁয়াজের ঐতিহ্যবাহী ক্রেতাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে, যা কিনা পণ্যটির বাণিজ্যে ভারতের বহুদিনের...