Posts

সাতক্ষীরায় ভূমিকম্পে ঝরঝর করে ভেঙে পড়ল কাঁচা ঘরের টালি

Image
  সাতক্ষীরায় ভূমিকম্পে ঝরঝর করে ভেঙে পড়ল কাঁচা ঘরের টালি ভূমিকম্পে সাতক্ষীরার তালায় একটি কাঁচা ঘরের চালের সব টালি ভেঙে পড়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নগরঘাটা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। তালার উত্তরপাড়া গ্রামে ভূমিকম্পে ইসমাইল সরদারের কাঁচা ঘরের সব টালি ভেঙে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। তখন বাড়িতে কেউ ছিলেন না। ইসমাইল সরদার জানান, তাঁরা আহলে হাদিস সম্প্রদায়ের। পরিবারের নারী-পুরুষ সবাই পাশের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। বাড়ির পাশের মসজিদে থেকেই তাঁরা ঘরের চালের টালি ঝরঝর করে ভেঙে পড়ার শব্দ শুনতে পান। মসজিদের মধ্যে তাঁরা সবাই আতঙ্কে ছিলেন। কিছুক্ষণ পর এসে দেখেন তাঁদের লম্বা ঘরের সব টালি ভেঙে চুরমার হয়ে গেছে। তবে অন্য কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের শুভ মণ্ডল জানান, ভূমিকম্পে তাঁর ঘরের দেয়াল ফেটে গেছে। ...

মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানিয়ে আইসিসির চিঠি

Image
  মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানিয়ে আইসিসির চিঠি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের  নিরাপত্তাশঙ্কায়  পড়তে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অনিশ্চয়তা বাড়িয়েছে সেটাই। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। যার একটি, বাঁহাতি পেসার  মোস্তাফিজুর রহমান কে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তাঝুঁকি বাড়িয়ে দেবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে, যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তাঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, ‘চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ ট...
Image
বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই: বিসিসিআই সেক্রেটারি   টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর কয়েকটি ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে অবশেষে নীরবতা ভাঙল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও তারা জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের নেই। সিদ্ধান্ত নিতে পারবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঘটনার সূত্রপাত, বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষকে হত্যা দাবি তুলে দেশটির হিন্দুত্ববাদীদের চাপের কারণে বিসিসিআই নিদের্শ দেয় পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য। পরে সেই নির্দেশ অনুয়ায়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেয়। এরপর বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে আইসিসিকে অনুরোধ করে ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য। যদিও আইসিসি এবং বিসিবি এখনো ইমেলে আলোচনা চালাচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে সময়েরও চাপ বেড়ে গেছে, কারণ টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের মুম্বাইয়ে ব...
Image
 আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু সভার ফলাফল নিয়ে আইসিসি বা বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ক্রিকইনফো। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, বিসিবির সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। অন্যথায়, নির্ধারিত ম্যাচগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশ পয়েন্ট হারাবে।  এ বিষয়ে এখনো বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ২০ দলের এই বিশ্ব আসর। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে) এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা। মূলত, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ‘ছেড়ে দেয়ার’ জন্য বিসিসি...

এবারের বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন : প্রধান উপদেষ্টা

Image
  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ-তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন জাতিসত্তা, আর এই লাল-সবুজের পতাকা।’ তিনি এই দিনে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানান। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, সেসব বীর শহীদদের। তাদের এই আত্মদান আমাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস জোগায়, সব স...

বছরজুড়ে আলোচনায় ওসমান হাদি

Image
  ভক্তরা তাঁর সাহসের প্রশংসায় পঞ্চমুখ, আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশূল; আবার স্লোগানে ভব্যতার সীমা লঙ্ঘনের কারণে তাঁর নিন্দাও চলে সমানতালে। এসব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বছরজুড়ে আলোচিত চরিত্র শরিফ ওসমান হাদি। দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হয়ে এখন হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন আজ শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এই এলাকা নিয়ে গঠিত ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন এই যুবক। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা এক মাস আগেই জানিয়েছিলেন হাদি। তাঁর ওপর হামলাকারীরা এখনো চিহ্নিত না হলেও এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মনে করছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছবি: সংগৃহীত হাদি যেভাবে আলোচনায় দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদিকে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। মাদ্রাসার শিক্...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন সিইসি

Image
  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করছেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। সিইসি তার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরই কঠোরভাবে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্...